…

রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ব্যাপক আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

উপজেলার প্রতিটি দুর্গামণ্ডপে মণ্ডপে ছিল ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি এবং আরতি প্রতিযোগিতায় মুখরিত হয়ে ওঠে পুরো রাউজান এলাকা। মহাষ্টমীর কুমারী পূজা, সন্ধিপূজা এবং মহানবমীর বিশেষ প্রার্থনায় হাজার হাজার পুণ্যার্থী অংশ নেন। সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা নতুন পোশাকে মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী দুর্গার চরণে অঞ্জলি প্রদান করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা জানান।

উৎসবের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি পূজা মণ্ডপে নেওয়া হয় নিচ্ছদ্র নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সম্প্রীতির এই মহোৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে উৎসবটি সর্বজনীন রূপ নেয়।

এদিকে দক্ষিন রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী গঙ্গামন্দির,পশ্চিম গশ্চি পোড়াবাড়ী বৈদ্যবাড়ী, নোয়পাড়ায় দৃস্টিনন্দন দুর্গামন্ডপ তৈরী করা হয়। উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, রাউজানের অসাম্প্রদায়িক ঐতিহ্য বজায় রেখে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে এ বছরের দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে পশ্চিম গশ্চি পোড়াবাড়ি বৈদ্যবাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন দিপক গুপ্ত, দিপক চৌধুরী, বাবলা গুপ্ত, বিপ্লব গুপ্ত, নয়ন মল্লিক, সাধু মল্লিক , টিটন বৈদ্য, রুদ্র চৌধুরী , টিটু তালুকদার অজিত কুমার দে, সমিরন দে, ডাক্তার অমল ও দুলাল তালুকদার ।

এছাড়াও গঙ্গা মন্দিরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুলাল বৈদ্য , লিটন মহাজন লিটু, সমিরন দে প্রমুখ।

 

বিজয়া দশমীতে শুভ্রতার বার্তা ছড়িয়ে, দর্পণ বিসর্জন এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপনী ঘটে বছরের এই সর্ববৃহৎ সামাজিক ও ধর্মীয় উৎসবের। প্রতিমা বিসর্জনের সময় ভক্তদের চোখে ছিল এক বিদায়ের সুর, তবে শুভ শক্তির জয়ের প্রত্যাশায় আগামী বছর দেবীকে আবার বরণ করে নেওয়ার আকুলতা প্রকাশ পায় সবার মাঝে

সর্বশেষ সংবাদ

অর্থনীতি
facfltd

আশুলিয়ায় আজও শ্রমিক বিক্ষোভ, অন্তত ৬০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় আজ বুধবারও বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিক বিক্ষোভের পর

Read More »