…

গাউসিয়া কমিটি রাউজান বাগোয়ানের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

 রাউজান প্রতিনিধি ঃ বিশ্বব্যাপী ত্বরিকত ভিত্তিক আধ্যাত্নিক , অরাজনৈতিক মানবিক সংগঠন গাউসিয়া কমিটি রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল গত১৯ অক্টোবর সোমবার বিকাল ৪টায় গশ্চি খানকাহ-এ কাদেরীয়া সৈয়দিয়া তৈয়্যবিয়ার সংগঠনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ লোকমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ শওকত হোসাইন এর পরিচালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ এ কে এম জাহাঙ্গীর আলম।

প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজ ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন ,এরশাদুল হক মুন্না,মফিজুল হক,তসলিম উদ্দিন ,ফিরোজুল ইসলাম চৌধুরী।

উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ জাহেদুল হক।

উক্ত প্রতিনিধি সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ আবদুর রহমান সোহেল , অধ্যাপক সিরাজুল আরেফিন, রফিকুল ইসলাম মাস্টার , আইয়ুব মাস্টার ,আবু বক্কর সওদাগর, অধ্যাপক জামাল উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, আলহাজ্ব অলিউর রহমান।
লোকমান চৌধুরীকে সভাপতি ও মাওলানা সিরাজুল করিমকে সাধারন সম্পাদক করে এবং মুহাম্মদ এনামুল হক মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ জনের কমিটি ঘোষনা করা হয়।

সর্বশেষ সংবাদ