
চট্টগ্রামের রাউজান উপজেলার হোয়ারাপাড়া সূর্য্যধন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব। এই পুণ্যোৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে ধর্মীয় আলোচনা, বৌদ্ধ ভিক্ষুদের ধর্মীয় দেশনা এবং নানা পুণ্যকর্মের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমৎ ধর্মশাসনসেবক সংঘবন্ধু ভদন্ত দেবানন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মবীর ভদন্ত সংঘানন্দ মহাথের।আরও উপস্থিত ছিলেন সূর্য্যধন বিহারের পরিচালনা কমিটির সভাপতি সুকুমার বড়ুয়া,সাধারণ সম্পাদক মৃনাল বড়ুয়া অর্থ সম্পাদক দুলাল বড়ুয়া,প্রচার সম্পাদক অভি বড়ুয়া,শিক্ষা সম্পাদক রিটন বড়ুয়া,ধর্মীয় সম্পাদক মাদল বড়ুয়া সহ মন্দিরের দায়ক দায়িকা বৃন্দ,এছাড়া, অনুষ্ঠানে প্রধান ধর্মীয় অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বৌদ্ধ ভিক্ষু ও পুণ্যার্থীরা অংশগ্রহণ করেছেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব। এই উৎসবের মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান, দানশীলতা, ত্যাগ ও মানবকল্যাণের মহান আদর্শ তুলে ধরা হয়। অনুষ্ঠানের আয়োজন করেছেন হোয়ারাপাড়া সূর্য্যধন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ,,









